ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১২
ছবি: সমকাল
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৪৬
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও ধাওয়া -পাল্টা ধাওয়ায় এক পুলিশ সদস্যসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।
বুধবার বিকেলে দাগনভূঞা পৌর শহরের আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
বিএনপির নেতাকর্মী সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও সাবেক ছাত্রদল নেতা কাজী জামসেদুর রহমান ফটিকের অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বুধবার বিকেলে আকবর পক্ষের নেতাকর্মীরা স্থানীয় আতাতুর্ক স্কুল মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষ করে বের হচ্ছিলেন। এ সময় ফটিক পক্ষের লোকজন তাদের ধাওয়া দিলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নোমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ বিভিন্ন স্থানে টহল দিচ্ছে।
- বিষয় :
- বিএনপি
- দুই পক্ষের সংঘর্ষ