ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

তানোরে ঘরের দেয়াল ধসে গৃহবধূর মৃত্যু

তানোরে ঘরের দেয়াল ধসে গৃহবধূর মৃত্যু
×

প্রতীকী ছবি

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:০৬

রাজশাহীর তানোরে টানা বৃষ্টিতে মাটির তৈরি বসতঘরের দেয়াল ধসে চাপা পড়ে সাহেদা বেগম (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার ভোরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের বনকেশর চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত সাহেদা বেগম আল-আমিনের স্ত্রী।

স্থানীয় ও নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। ভোর দিকে সাহেদা বেগম ঘুমিয়ে ছিলেন। এ সময় বৃষ্টির কারণে ঘরের মাটির দেয়াল ধসে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে সাহেদা বেগমের মৃত্যু হয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, প্রচুর বৃষ্টির কারণে মাটির তৈরি বসতঘরের দেয়াল ধসে ওই গৃহবধূ চাপা পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
 

আরও পড়ুন

×