ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুলের নৈশপ্রহরীর মৃত্যু

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুলের নৈশপ্রহরীর মৃত্যু
×

শরিফুল ইসলাম খান

সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৩৯

সিরাজগঞ্জের বেলকুচিতে প্রবল বৃষ্টির মধ্যে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শরিফুল ইসলাম খান (৪৭) নামে এক স্কুলের নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের ধনীর বিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম আগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী এবং একই গ্রামের সোবাহান খানের ছেলে।

আগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরীফুল ইসলাম জানান, সকালে মুষলধারে বৃষ্টির সময় শরিফুল জাল নিয়ে গ্রামের পাশের ধনীর বিলে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে দুপুরে স্বজনরা বিল থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলকুচি থানার ওসি মো. মোক্তারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

আরও পড়ুন

×