সাবেক মেম্বার ফারহানা হক মারা গেছেন
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ০১:০৯
গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়নের শিমলাপাড়া গ্রামের সাবেক মেম্বার ফারহানা হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।
ফারহানা হকের বয়স হয়েছিল ৬১ বছর। তিনি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হক সরকারের সহধর্মিণী এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জিএম হেড অ্যান্ড ডিপার্টমেন্ট (সার্কুলেশন) বিল্লাল হোসেন মন্টুর শাশুড়ি।
ফারহানা হক দুই মেয়ে, এক ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন। সোমবার বাদ আসর মিরপুর ১৪ নম্বরে রাকিন সিটি জামে মসজিদে প্রথম জানাজা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে শিমলাপাড়া মসজিদ মাঠে দ্বিতীয় জানাজার পর তার মরদেহ পারিবারিক কবরস্থানে স্বামীর পাশে দাফন করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি।