ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

হালদা নদীকে ইউনেস্কো সাইট ঘোষণা নিয়ে কর্মশালা

হালদা নদীকে ইউনেস্কো সাইট ঘোষণা নিয়ে কর্মশালা
×

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৬

| প্রিন্ট সংস্করণ

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষিত হালদা নদীকে দূষণমুক্ত এবং পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়াছড়ি ইউনিয়নের হাজারিখিল অভয়ারণ্যকে ইউনেস্কো ম্যান অ্যান্ড দ্য বাইসফেয়ার (ম্যাব) সাইট হিসেবে ঘোষণা করার বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল মঙ্গলবার হাজারিখিল বন্যপ্রাণী সংরক্ষণ অভয়ারণ্য সম্মেলন কক্ষে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহসিন হোসেনের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কোঅর্ডিনেটর প্রফেসর ড. মো. মনজুরুল কিবরিয়া। 

বিশেষ অতিথি ছিলেন ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, হাজারিখিল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সিকদার আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল মোবিন। 
সাইদ মাহমুদ রিয়াদের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা নাজিম উদ্দীন শাহীন, জাহানগীর আলম চৌধুরী, মোহাম্মদ হাসান। 

আরও পড়ুন

×