ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম

ট্রেনের নিচে বিচ্ছিন্ন শিশুর হাত-পা, বাঁচাতে গিয়ে পথচারী নিহত

ট্রেনের নিচে বিচ্ছিন্ন শিশুর হাত-পা, বাঁচাতে গিয়ে পথচারী নিহত
×

ট্রেনের নিচে পড়ে বিচ্ছিন্ন হয়েছে শিশু রাহাতের হাত-পা 

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:২০

চট্টগ্রামে রেললাইন ধরে হাঁটতে থাকা শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। তবে সেই শিশুটি প্রাণে বেঁচে গেলেও ট্রেনের নিচে পড়ে তার একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়েছে। শুক্রবার দুপুরে নগরের পাঁচলাইশ থানার ষোলশহর রেল ক্রসিং এলাকার চশমা মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন এক যুবকও।

নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন মিন্টু (৫৫)। তার গ্রামে বাড়ি ফেনী। তিনি কর্মসূত্রে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদের তুলাতলী এলাকায় বসবাস করেন। 

শিশুটির নাম নিহত নাম রাহাত (১০)। সে পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার আব্দুল মালেকের বাসার মো. ফারুকের ছেলে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অসাবধানবশত রেললাইন ধরে হাঁটছিল রাহাত। এ সময় আসছিল কক্সবাজারগামী ট্রেন পর্যটক এক্সপ্রেস। বিষয়টি দেখতে পেয়ে রাহাতকে বাঁচাতে ছুটে যান দেলোয়ার হোসেন মিন্টু। কোনোভাবে শিশুটিকে প্রাণে বাঁচাতে পারলেও ট্রেনের ধাক্কায় মারা যান তিনি। এই ঘটনায় আহত হন আবদুর রহমান নামে এক যুবকও। খবর পেয়ে এলাকার লোকজন রাহাতের পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। 

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি জানিয়েছেন, নগরের ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় অসাবধানবশত শিশুটির শরীরের একাংশ ট্রেনের নিচে পড়ে যায়। এতে তার একটি হাত ও একটি পা কাটা পড়ে। এত গুরুতর আহত হলেও ভাগ্যক্রমে বেঁচে গেছে সে। তাকে হাসপাতালে ভর্তির পর ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

তিনি জানান, দুর্ঘটনায় আবদুর রহমান নামে এক যুবককেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা তেমন গুরুতর নয়।

 

 

আরও পড়ুন

×