আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:৫৪
‘বই জ্ঞানের আলো ছড়ায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাব লাইব্রেরির উদ্বোধন করেছে। মঙ্গলবার সকাল ১১টায় প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে লাইব্রেরিটির উদ্বোধন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলফাডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনিরুল হক শিকদার।
এ সময় উপস্থিত ছিলেন কাশিয়ানী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (টিএসসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. সুমন রায়, সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সালাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোরাদ হোসেন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস, জাহাঙ্গীর আলম এবং মুন্সী রিয়েল স্টেটের স্বত্বাধিকারী মুন্সী বিল্লাল হোসেন।
এ ছাড়া সাবেক সভাপতি আমিনুর রহমান আচ্চু, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তামিম আহমেদ, দপ্তর সম্পাদক রিয়াজ মুস্তাফিজ, প্রচার সম্পাদক হারুনুর রশীদ ও সদস্য কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বই পড়ার মাধ্যমে মানুষের জ্ঞান, চিন্তাশক্তি ও মননশীলতার বিকাশ ঘটে। একটি সমৃদ্ধ সমাজ গঠনে বই ও পাঠাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বই পড়ার মাধ্যমে নিজেদের আলোকিত করার পাশাপাশি মানুষ ও মানবিকতার কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
- বিষয় :
- লাইব্রেরি