ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
×

প্রতীকী ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৩৮

সিলেট নগরীর একটি সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর চৌকিদেখি এলাকার বৃটানিয়া সুইমিংপুলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দীপাঞ্জন ঘোষ শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

জানা যায়, সেমিস্টারের শেষ ক্লাস শেষে বন্ধুদের সঙ্গে সাঁতার শিখতে ওই পুলে যান দীপাঞ্জন। এক পর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। সহপাঠীরা তাকে উদ্ধার করে নগরীর দরগা গেইট এলাকার নূরজাহান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীর পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

আরও পড়ুন

×