শান্তিগঞ্জে নৌকাবাইচে হাজারো মানুষের ঢল
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের খাই হাওরে গতকাল বুধবার দুপুরে নৌকাবাইচ অনুষ্ঠিত হয় সমকাল
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:০৬
| প্রিন্ট সংস্করণ
আকিল শাহ তরী, স্বপ্নের তরী, জাকিরের তরী, জলপবন, রঙ্গিলা পবন এরকম বাহারি নামে ১৮টি নৌকা অংশগ্রহণ করেছিল নৌকাবাইচে। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের খাই হাওরে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। ধাপে ধাপে অনুষ্ঠিত হওয়া আকর্ষণীয় নৌকাবাইচে চূড়ান্ত বিজয়ী হয় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জাকিরের তরী। পুরষ্কার হিসেবে তিনি একটি মোটরসাইকেল জেতেন। এই নৌকাবাইচের আয়োজন করেন পূর্ব বীরগাঁও ইউনিয়নের ধলমৈশা গ্রামের বাসিন্দা ইংল্যান্ডপ্রবাসী আবুল হোসেন। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ আয়োজন দেখতে খাই হাওরের বেড়িবাঁধে জড়ো হন হাজার হাজার মানুষ। বেড়িবাঁধের পাড়ে দাঁড়িয়ে কিংবা ভাড়া করা নৌকায় বসে নৌকাবাইচ দেখেন উৎসুক জনতা।
- বিষয় :
- নৌকাবাইচ