ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সাপে কাটা শিক্ষার্থীকে নেওয়া হয় ওঝার কাছে, পরে মৃত্যু

সাপে কাটা শিক্ষার্থীকে নেওয়া হয় ওঝার কাছে, পরে মৃত্যু
×

প্রতীকী ছবি

 মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩১ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪৯

| প্রিন্ট সংস্করণ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দুর্গম চরাঞ্চল পাটগ্রাম কলোনিতে সাপের কামড়ে মো. সাহেদ হোসেন নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, যোগাযোগ ব্যবস্থার সংকটে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। নিহত সাহেদ পাটগ্রাম কলোনির কোহিনুর ইসলামের ছেলে ও আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় মামার বাড়িতে বসে মোবাইলে লুডু খেলার সময় সাহেদকে বিষাক্ত সাপে কামড় দেয়। এতে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে প্রায় এক থেকে দেড় ঘণ্টা সময় কাটানোর পর সাহেদকে পদ্মার ওপার থেকে নিয়ে আসা হয় এপারের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার নাড়ির স্পন্দন পাওয়া যাচ্ছিল না। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাহেদের বাবা কোহিনুর ইসলামের অভিযোগ, সন্ধ্যার পর চরাঞ্চলে নিয়মিত নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। জরুরি রোগী পরিবহনের জন্য রিজার্ভ নৌকা পাওয়া কঠিন। সাহেদকে হাসপাতালে নিতে একটি ছোট মাছ ধরার নৌকা জোগাড় করতে অনেক সময় লাগে। যাতায়াতে প্রায় এক ঘণ্টা চলে যায়। তিনি বলেন, সঠিক সময় হাসপাতালে নিতে পারলে আমার ছেলের মৃত্যু হতো না।

আরও পড়ুন

×