ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

পাচারকালে ৬৩ টন সিমেন্ট জব্দ

পাচারকালে ৬৩ টন সিমেন্ট জব্দ
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩৭

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের দুটি এলাকায় পৃথক অভিযানে এক হাজার ২৬০ বস্তা সিমেন্টসহ দুটি কার্গো বোট জব্দ করেছে কোস্টগার্ড। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকা ও গতকাল শুক্রবার ভোরে বাঁশখালী থানাধীন বাংলাবাজার ঘাট এলাকা থেকে এসব সিমেন্ট জব্দ করা হয়। এসব বস্তায় থাকা ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বোটে তোলা হয়েছিল বলে জানিয়েছে কোস্টগার্ড।

গতকাল সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তাঁর দেওয়া তথ্যমতে, শুক্রবার ভোরে বাঁশখালী থানাধীন বাংলাবাজার ঘাট-সংলগ্ন এলাকায় কোস্টগার্ড কন্টিনজেন্ট বাঁশখালীর সদস্যরা বিশেষ অভিযানে যান। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ৫১০ বস্তা সিমেন্ট পাওয়া যায়। এ সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ এই সিমেন্টের বাজারমূল্য প্রায় দুই লাখ ৮০ হাজার ৫০০ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপনে তথ্য পেয়ে বিশেষ অভিযান শুরু করেন। তারা সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে ৭৫০ বস্তা সিমেন্ট পান। এই সিমেন্টের বাজারমূল্য প্রায় তিন লাখ ৭৫ হাজার টাকা। এ সময় বোটটি জব্দ করা হয় ও দুই পাচারকারীকে আটক করা হয়।
কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, দুই অভিযানে জব্দ সিমেন্টের মোট পরিমাণ ৬৩ হাজার কেজি বা ৬৩ টন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। 

আরও পড়ুন

×