ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপে রাতের আঁধারে শ্রমিক দল নেতাকে গুলি

সন্দ্বীপে রাতের আঁধারে শ্রমিক দল নেতাকে গুলি
×

নাসির উদ্দীন বাবুল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ০০:৪৯

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়েছেন নাসির উদ্দীন বাবুল নামে শ্রমিক দলের এক নেতা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মুছাপুর ইউনিয়নের পন্ডিতের হাটের পাশে নীড বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নাসির উদ্দীন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তিনি সন্দ্বীপ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাসির উদ্দীন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। আশপাশের মানুষ তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে নাসির উদ্দীন গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি হয়। তাঁকে দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের ও সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, কারা গুলি করেছেন, তাদের চিনেছেন। কিন্তু পুলিশের কাছে বিস্তারিত বলেননি। তাদের থানায় মামলা করতে বলা হয়েছে।
 

আরও পড়ুন

×