ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে চবির শিক্ষার্থীর মৃত্যু

কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে চবির শিক্ষার্থীর মৃত্যু
×

প্রতীকী ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৫৪

রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে ডুবে সাজিদ শাহারিয়ার সানাম (২৪) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার সীতার পাহাড় এলাকায় নদীতে নেমে নিখোঁজ হন। পরে বিকেল ৪টা ৪০ মিনিটে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

নিহত সাজিদ শাহারিয়ার সানাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার নাছির উদ্দীনের ছেলে।

সানামের বন্ধু সাইফুল ইসলাম জানান, তারা ঢাকা থেকে নয়জন মিলে সকালে সীতার পাহাড়ে ঘুরতে যান। পাহাড় ভ্রমণ শেষে নদীর ঘাটে হাত-মুখ ধোয়ার সময় সানাম পানিতে নামেন। একপর্যায়ে মুহূর্তের মধ্যে তিনি পানিতে তলিয়ে যান। তারা নিজেরা উদ্ধারের চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান বলেন, নয়জনের দলটি সেখানে ঘুরতে গিয়েছিল। তাদের মধ্যে সানামই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাকিরা তার স্কুলজীবন ও এলাকার বন্ধু। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে সানাম নদীতে তলিয়ে যাওয়ার খবর পেয়ে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ কাপ্তাই হাসপাতালে নেওয়া হয়েছে।
 

আরও পড়ুন

×