ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক

নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
×

আদালত এলাকা থেকে অস্ত্রসহ আটক ১১ জন। ছবি: সমকাল

নড়াইল সংবাদদাতা

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৪৯ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৫০

নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুর ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটক ১১ জন হলেন- নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের এসকেন্দার শেখ (৫৫), আমিনুর শিকদার (৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান (৫৫), সেকেন্দার আলী (৪৫), হাসানুর রহমান (৫৫), রিয়াজুল শিকদার (২২), আরিফুল শেখ (২২), তারেখ শেখ (৩২), জুলফিকার মোল্যা (৪৫) ও শরিফুল মোল্যা (৪০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মামলায় হাজিরা দিতে আসা এসব আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে আদালত এলাকায় অস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ আদালত এলাকায় অভিযান চালিয়ে ১২টি দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

সদর থানার ওসি রাসেল সরোয়ার বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×