ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বগুড়ায় যৌন হয়রানির অভিযোগে ২ শিক্ষককে স্থায়ী বরখাস্তের সুপারিশ

বগুড়ায় যৌন হয়রানির অভিযোগে ২ শিক্ষককে স্থায়ী বরখাস্তের সুপারিশ
×

বাঁ থেকে বাংলা বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মাহমুদ ও ইংরেজি বিভাগের শিক্ষক আব্দুল মোত্তালিব

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২০ | ০৪:৪৪

বগুড়ায় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের নারী শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে দুই শিক্ষককে স্থায়ী বরখাস্তের সুপারিশ করেছে তদন্ত কমিটি। বৃহস্পতিবার তদন্ত কমিটির জমা দেওয়া প্রতিবেদেনে এই বরখাস্তের সুপারিশ করা হয়।

অভিযুক্ত দুই শিক্ষক হলেন- বাংলা বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মাহমুদ এবং ইংরেজি বিভাগের শিক্ষক আব্দুল মোত্তালিব। এ সংক্রাস্ত গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত, বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মাহমুদ ও ইংরেজি বিভাগের প্রভাষক আব্দুল মোত্তালিবের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে ২ ছাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন। ২৮ আগষ্ট এই স্টাটাস দিলে ওই দিনই তা ভাইরাল হয়ে যায়। পরেরদিন প্রতিষ্ঠানের গর্ভনিং বর্ডির এক সভায় ওই দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন- বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুর রহমান এবং বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান।

এদিকে ওই প্রতিষ্টানের প্রাক্তন শিক্ষার্থীরা ওই দুই শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ করেন এবং অধ্যক্ষ’র নিকট লিখিত অভিযোগ দেন।

আরও পড়ুন

×