ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি

ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি
×

নূরী তাসমিন ঊর্মি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৩৭

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন নূরী তাসমিন ঊর্মি। সোমবার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক অফিস আদেশে তাকে ঘাটাইলের ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার ওই পদে যোগদান করেন তিনি।

৩৭তম বিসিএসের এই কর্মকর্তা ২০১৯ সালের এপ্রিলে প্রশাসন ক্যাডারে যোগ দেন। তিনি দেশের বিভিন্ন স্থানে প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে খুলনায় সহকারী কমিশনার, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুরে সহকারী কমিশনার (ভূমি) এবং বাগেরহাট সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। 

সিরাজগঞ্জের তাড়াশে সহকারী কমিশনার (ভূমি) থাকাকালে সুবিধাবঞ্চিত প্রবীণ নারীদের ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসনে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করেন তিনি। এই উদ্যোগের জন্য বিভিন্ন মহলের প্রশংসা অর্জন করেন। এছাড়া বাসাইল উপজেলা ভূমি অফিসের দীর্ঘদিনের মামলার জট নিষ্পত্তি করে ভূমি সেবা নিয়মিতকরণের মাধ্যমে জনসাধারণের আস্থা অর্জন করেন। শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি।

আরও পড়ুন

×