দৌলতপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩৭
কুষ্টিয়ার দৌলতপুরে ধানখেতের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কামালপুর মাঠের ধানখেতের পাশে ঘাস দিয়ে ঢেকে রাখা অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হলে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। তার পরিচয় ও মৃত্যুর রহস্য উদঘাটনে সিআইডির (ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) একটি দল ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, মরদেহটি শনাক্ত ও পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
- বিষয় :
- যুবকের লাশ উদ্ধার
- দৌলতপুর