ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নারীর মৃত্যু
×

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:০৭ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:০৭

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৩ জন ডেঙ্গু রোগী এ হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে নিউমোনিয়ায় এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার ভোররাত সাড়ে ৪টার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন- জেলা শহরের শিবতলা চাঁদলাই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী ফেরদৌসী খাতুন (৩০) এবং আরামবাগ এলাকার মনিরুল ইসলামের ছেলে মহব্বত আলী (১৩)।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান জানান, ফেরদৌসী খাতুন মঙ্গলবার বেলা ১১টার দিকে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় তার ডেঙ্গু পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়।

অন্যদিকে, শিশু মহব্বত আলী মঙ্গলবার রাত ১১টার দিকে হাসপাতালে ভর্তি হয়। তার তীব্র জ্বর, শরীর ব্যথা ও শ্বাসকষ্ট ছিল। চিকিৎসকরা জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। তবে তাকে ডেঙ্গু পরীক্ষা করা হয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ১০৬ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত জেলায় মোট ১ হাজার ২৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর আগে গত ২০ সেপ্টেম্বর একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

আরও পড়ুন

×