আবুল মনসুর আহমদের ১২৮তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা
আলোচনা সভা
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১৩:০১
| প্রিন্ট সংস্করণ
উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ১২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিশালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
গতকাল বুধবার সকালে ধানীখোলা ইউনিয়নের পাজলারচরে আবুল মনসুর মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুল মনসুর আহমদের কনিষ্ঠপুত্র ও দি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের চেয়ারম্যান অধ্যাপক আ জ ম রেজাউল করিম খান।
স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ মোশারফ হোসাইন। বিশেষ আলোচক ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ ইমদাদুল হুদা, লেখক, সাংবাদিক ও গবেষক ড. কাজল রশিদ শাহীন, লেখক ও সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান, কবি ও আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের আহ্বায়ক ইমরান মাহফুজ। বিশেষ অতিথি ছিলেন ত্রিশাল ইউএনও হাসনাত জাহান খান, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সদস্য মোস্তেকা আনোয়ার, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ কে এম শাকির আহমেদ, হাজী চেরাগ আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহির রায়হান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম।
- বিষয় :
- ময়মনসিংহ
- আলোচনা সভা