ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ক্লাস চলাকালে হঠাৎ অসুস্থ ২৮ শিক্ষার্থী

ক্লাস চলাকালে হঠাৎ অসুস্থ ২৮ শিক্ষার্থী
×
×

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা। ছবি-সমকাল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১৩:১৭ | আপডেট: ০১ অক্টোবর ২০২৬ | ১৩:২১

| প্রিন্ট সংস্করণ

কলাপাড়ার একটি বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২৮ শিক্ষার্থী। গতকাল বুধবার উপজেলার ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, দুপুর ১টার দিকে প্রথমে নবম শ্রেণির এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সে বিদ্যালয়ের সিঁড়িতে অবস্থানকালে অসুস্থ হয়ে যায়। তার প্রচণ্ড শ্বাস কষ্ট হচ্ছিল। এরপর একে একে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে।

হাইস্কুল-সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান সোহাগ জানান, তিনি  অসুস্থদের কয়েকজনকে স্কুল থেকে তিন-চার কিলোমিটার দূরে কলেজ বাজারের চিকিৎসকদের কাছে নিয়ে যান। তারপরে সেখান থেকে তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বিকেল ৫টা পর্যন্ত অন্তত ২৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, এক পর্যায়ে স্কুলের শরীরচর্চা শিক্ষক ইকবাল হোসেনও অসুস্থ হয়ে পড়েন।

কলাপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টেন মং জানান, একজনের অসুস্থতা দেখে অন্যজনও অসুস্থ হয়ে পড়াকে চিকিৎসা বিজ্ঞানে ‘ম্যাস সাইকোজেনিক ইলনেস’ বলা হয়। মানসিক প্রভাবের কারণে এমনটি হয়। এতে ভয় পাওয়ার কিছু নেই। 

আরও পড়ুন

×