সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা আহত
ফাইল ছবি-সংগৃহীত
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ০৮:৩২
| প্রিন্ট সংস্করণ
কক্সবাজারের উখিয়া সীমান্তের মিয়ানমার অংশে স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ হামিদ হোসেন নামে এক রোহিঙ্গা গুরুতর আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে পালংখালী সীমান্তের শূন্যরেখার কাছাকাছি মিয়ানমারের রাখাইন রাজ্যের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। হামিদ হোসেন উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-২৭ ব্লকের বাসিন্দা। ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে পালংখালী সীমান্তের কাছাকাছি এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে জানা যায়, মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা স্থলমাইনে পা পড়লে হামিদ হোসেন আহত হন। বিস্ফোরণে তাঁর শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে।
- বিষয় :
- মাইন বিস্ফোরণ
- আহত
- রোহিঙ্গা