ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

লাউয়াছড়ায় ট্রেনের বগির হুক ছিঁড়ে আটকা, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

লাউয়াছড়ায় ট্রেনের বগির হুক ছিঁড়ে আটকা, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
×

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ২৩:৫৮

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বগির হুক ছিঁড়ে প্রায় ৪ ঘণ্টা আটকা ছিল পাহাড়িকা এক্সপ্রেস। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে সোয়া ৫টার দিকে বিকল্প ইঞ্জিন দিয়ে বগি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভিবিক হয়।

এর আগে, আজ সকালে সিলেট রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়। 

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশের পর বগির হুক ছিঁড়ে যায়। এরপর ৯টি বগি নিয়ে ট্রেনের ইঞ্জিন শ্রীমঙ্গল স্টেশনে চলে যায়। বাকী সাতটি বগি বনের ভেতরে আটকে পড়ে। পরে বিকল্প ইঞ্জিন এনে বিকেল সোয়া ৫টার দিকে বগিগুলো উদ্ধার করা হয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন

×