কিশোরগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ১১:০০ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ | ১১:১৫
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পানিতে ডুবে মামাত-ফুপাত দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে পাকুন্দিয়া পৌরসভার আনোয়ারখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—সিদ্দিক হোসেনের দুই বছরের মেয়ে নুসাইবা এবং আনোয়ার হোসেনের বোন মরিয়মের তিন বছরের মেয়ে আদিবা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির পাশের ডোবা থেকে তাদের নিথর অবস্থায় উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
- বিষয় :
- পানিতে ডুবে মৃত্যু