ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মাদক মামলায় গ্রেপ্তার ব্যক্তি মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, আটক ২০

মাদক মামলায় গ্রেপ্তার ব্যক্তি মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, আটক ২০
×
×

ছবি: সমকাল

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ২১:১৭

নীলফামারীতে মাদক মামলায় গ্রেপ্তার সুজন ইসলামের মুক্তির দাবিতে পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন তাঁর স্বজন ও সমর্থকেরা। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া করে ২০ জনকে আটক করেছে।

আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের নীলফামারী সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে এসপি কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন সুজনের সমর্থকেরা। একপর্যায়ে পুলিশ তাদের সরে যেতে বললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় এবং ২০ জনকে আটক করে সদর থানায় নিয়ে যায়।

গ্রেপ্তার সুজন ইসলামের বিরুদ্ধে নীলফামারী সদর ও ঢাকার দারুস সালাম থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সম্প্রতি নতুন একটি মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে নীলফামারী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এবিএম ফয়জুল ইসলাম বলেন, যথা সময়ে এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে।

আরও পড়ুন

×