ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মুখপোড়া হনুমানের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মুখপোড়া হনুমানের
×
×

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ২২:২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুতের মেইন লাইনে বিদ্যুৎস্পর্শে আহত একটি মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ২টার দিকে উপজেলার আমরইল চা বাগানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চা বাগানের ভেতর দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের সঙ্গে সংস্পর্শে এসে মুখপোড়া হনুমানটি বিদ্যুৎস্পর্শ হয়। এতে গুরুতর আহত অবস্থায় সেটি মাটিতে পড়ে যায়। পরে বাগানের লোকজন বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ। আহত হনুমানটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় হনুমানটির মৃত্যু হয়। পরে মৃত মুখপোড়া হনুমানটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী সংশ্লিষ্টদের মতে, মুখপোড়া হনুমান বাংলাদেশে কমে আসা একটি বন্যপ্রাণী। দেশের কয়েকটি পাহাড়ি বনাঞ্চলে এদের দেখা যায় এবং সংরক্ষণগত দিক থেকে প্রজাতিটি ঝুঁকিপূর্ণ।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মুখপোড়া হনুমানটিকে আহত অবস্থায় উদ্ধার করেন তারা। পরে উন্নত চিকিৎসার জন্য শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিদ্যুতের খোলা ও ঝুঁকিপূর্ণ লাইনের কারণে প্রায় বন্যপ্রাণী দুর্ঘটনার শিকার হচ্ছে। বন্যপ্রাণীর চলাচলের এলাকায় বিদ্যুৎ লাইনগুলো নিরাপদ করা এবং এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বন্যপ্রাণীর আবাসস্থলের ভেতর দিয়ে বিদ্যুতের খোলা বা ঝুঁকিপূর্ণ লাইন থাকলে এ ধরনের দুর্ঘটনায় বন্যপ্রাণীর প্রাণহানির আশঙ্কা থাকে। তাই এদের চলাচলের এলাকায় বিদ্যুৎ লাইন নিরাপদ করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

×