ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

নিয়োগপত্র পাচ্ছেন সেই মিশন আচার্য

নিয়োগপত্র পাচ্ছেন সেই মিশন আচার্য
×

মিশন আচার্য

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ০৮:৪৭

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সব পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত হয়েও স্থায়ী ঠিকানা না থাকায় নিয়োগপত্র পাননি ঝিনাইদহের তরুণ মিশন আচার্য। অবশেষে তাঁকে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

গতকাল রোববার দুপুরে মিশন আচার্যকে নিয়ে তাঁর সঙ্গে দেখা করতে যান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। সেখানে মন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দেন।

এদিন সকালে বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর কাছে ‘ডিও লেটার’ দেন রাশেদ খান। সেখানে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও স্থায়ী বসতভিটা না থাকায় মিশন নিয়োগপত্র পাননি বলে উল্লেখ করা হয়। এ বিষয়ে রাশেদ খান বলেন, মন্ত্রী সবকিছু শুনে নিয়োগের বিষয়টি চূড়ান্ত করেন। 

এ জন্য রাশেদ খানসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মিশন আচার্য। তিনি বলেন, শিক্ষামন্ত্রী সব জটিলতার সমাধান করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়োগের বিষয়টি চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আমজাদ হোসেন জানান, ‘শিক্ষামন্ত্রী স্যার এ বিষয়ে আমার সঙ্গে কথা বলেছেন, কিছু নির্দেশনা দিয়েছেন। মন্ত্রণালয়ে মিশন আচার্যের আবেদনের বিষয়টি মন্ত্রী স্যার দেখে সমাধান করেছেন।’

আরও পড়ুন

×