গোপালগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
প্রতীকী ছবি
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১৫:২৯
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দেওলা গ্রামের সোলায়মান মোল্লা (৭০) ও তার স্ত্রী শাহিদা বেগম (৬০)। সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান ও ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, স্বামী-স্ত্রী দুজন একটি বাসে ঢাকা থেকে মাঝিগাতী বাসস্ট্যান্ডে এসে নামেন। পরে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস তাদের চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আইনগত ব্যবস্থা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
- বিষয় :
- বাস চাপায় মৃত্যু
- গোপালগঞ্জ