ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

পাহাড়ে বেড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে, নিহত ২

পাহাড়ে বেড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে, নিহত ২
×

প্রতীকী ছবি

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১৮:৫৭ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ | ১৮:৫৮

বান্দরবানের থানচিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পাহাড়ি খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার দুপুর আড়াইটার দিকে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতরা সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা যায়, পাঁচ পর্যটকের একটি দল নোহা গাড়িতে করে আলীকদম হয়ে তিন্দুর দিকে যাচ্ছিলেন। পথে আগোয়া পাড়া এলাকায় পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই পর্যটক নিহত হন। আহত হন আরও তিনজন। পরে বিজিবি সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

বলিপাড়া বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত বলেন, তিন্দু সড়কে নোহা গাড়ি উল্টে দুই পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বিজিবি ও স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

আরও পড়ুন

×