ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা
×

প্রতীকী ছবি

নড়াইল সংবাদদাতা

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ১০:৪৮

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার দেবদুন গ্রামে পূর্ব শত্রুতার জেরে নূর আরাফাত মোল্লা (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনায় ঘটে। নিহত আরাফাত ওই গ্রামের মোকিদুল মোল্লার ছেলে।

স্থানীয় সূত্র জানা যায়, রাতে আরাফাতকে বাড়ি থেকে ডেকে বাড়ির পাশে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। পরে দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী জানান, ডাকাতি ও মাদক ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে একই এলাকার কবির হোসেনের সঙ্গে আরাফাতের দীর্ঘদিনের বিরোধ চলছিল। নিহত নূর আরাফাতের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও মাদকসহ ১০টির বেশি মামলা রয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

আরও পড়ুন

×