ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

নওগাঁ-জয়পুরহাট সীমান্তে নারীসহ ৭ জনকে পুশইনের চেষ্টা

নওগাঁ-জয়পুরহাট সীমান্তে নারীসহ ৭ জনকে পুশইনের চেষ্টা
×

ফাইল ছবি-সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ১৬:০৬

নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারীসহ সাতজনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তাদের পুশইনের চেষ্টা ঠেকানো হয়েছে। বর্তমানে সাতজনই সীমান্তের শূন্য লাইনে অবস্থান করছেন।

মঙ্গলবার সকালে সাপাহার উপজেলার সোনাডাঙা এবং জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব জানান, সকালে বিএসএফ সদস্যরা সাপাহারের সোনাডাঙা সীমান্ত দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা করেন। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ভারতীয় শূন্য রেখার অভ্যন্তরে শনাক্ত করে। পুশইনের শিকার চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

এ ছাড়া জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত দিয়েও তিনজনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বর্তমানে সাতজনই সীমান্তের শূন্য লাইনে অবস্থান করছেন।

লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব বলেন, ওই এলাকায় বিজিবির কড়া নজরদারি ও সতর্ক অবস্থান রয়েছে। তাদের পুশ ব্যাক করাতে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

আরও পড়ুন

×