নওগাঁয় বজ্রপাতে শিশুর মৃত্যু
রোহান ইসলাম। ছবি: সংগৃহীত
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ১৬:১৪
নওগাঁর আত্রাই উপজেলায় বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রায়পুর পারের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোহান ইসলাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর মধ্যপাড়া গ্রামের জামিরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে এলাকায় হঠাৎ ঝড়ো বাতাস, ভারী বৃষ্টিপাত ও বজ্রপাত শুরু হয়। রোহান বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিল। পথে রায়পুর পারের ঘাট এলাকায় পৌঁছালে বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম বলেন, বজ্রপাতে শিশুটির মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
- বিষয় :
- বজ্রপাতে মৃত্যু
- শিশু
- নওগাঁ