ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

ফুলবাড়িয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত বউ-শাশুড়ি

ফুলবাড়িয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত বউ-শাশুড়ি
×

ফাইল ছবি

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ০৪:১৯

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পৃথক বজ্রপাতের ঘটনায় সাইফুল ইসলাম (৪৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া বজ্রপাতে আহত হয়েছেন বউ-শাশুড়ি। এ সময় একটি চিলপাখিরও মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার আঠারোচূড়া বিলে বড়শি দিয়ে মাছ ধরতে গেলে বজ্রপাতে সাইফুল ইসলামের মৃত্যু হয়। তিনি উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাতিলেইট বুড়ার বাজার এলাকার আব্দুল মজিদের ছেলে।

একই দিন দুপুরে উপজেলার ভাটিপাড়া এলাকায় বজ্রপাতে আহত হন মর্জিনা আক্তার (১৮) ও তার শাশুড়ি মিনারা বেগম (৫৫)। এ ঘটনায় ঘটনাস্থলে একটি চিলপাখির মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে মর্জিনা ও মিনারা বাড়িতে রান্নার কাজ করছিলেন। এ সময় মেছের আলীর বাড়ির পাশে বজ্রপাত হলে তারা দুজন আহত হন। বজ্রপাতের শব্দ শুনে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর মিনারা বেগমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। তবে মর্জিনা আক্তারের মাথা ও কানে জটিল সমস্যা দেখা দেয় বলে হাসপাতালের চিকিৎসক জানান।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর তিনি শুনেছেন।

আরও পড়ুন

×