ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ০৮:৪৬
| প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পাঁচজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম।
এ সময় আচরণ বিধিমালা প্রতিপালন সংক্রান্ত মতবিনিময়ে রিটার্নিং কর্মকর্তা প্রার্থী ও তাদের প্রতিনিধিদের কথা শোনেন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। এই আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনকে ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেনকে দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলামকে হাতপাখা, খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামীকে বটগাছ ও বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুকের হাতে ডাব প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম।
আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ১৮৫টি।
- বিষয় :
- ঠাকুরগাঁও