ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের চেষ্টা

আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা

আসামিকে ছিনিয়ে  নিতে পুলিশের ওপর হামলা
×
×

 দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ০৯:১২ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ | ১২:১৪

| প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়ার দৌলতপুরে এক মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ১৩ বছরের এক ছাত্রকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্তকে অবরুদ্ধ করলে তাঁকে উদ্ধার করতে যাওয়া পুলিশের ওপর হামলা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে থানার ওসিসহ ছয়জন আহত হয়েছেন। 

গতকাল ​বৃহস্পতিবার দুপুরে উপজেলার খলিশাকুণ্ডি এলাকার ‘মারাকাজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা’ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাদ্রাসা অধ্যক্ষ আশিকুল্লাহ (৪০) যশোরের বাঘারপাড়া থানার জামদিয়া এলাকার মৃত কারি এনামুল্লাহর ছেলে। 

ভুক্তভোগীর পরিবারের সদস্য, পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার রাতে মাদ্রাসার হেফজ বিভাগের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের চেষ্টা চালান মাদ্রাসার অধ্যক্ষ ও মুহতামিম আশিকুল্লাহ। ভুক্তভোগী বিষয়টি তার পরিবারকে জানালে ঘটনাটি জানাজানি হয়। এতে বিক্ষুব্ধ হয়ে গতকাল সকালে স্থানীয়রা মব সৃষ্টি করে অভিযুক্ত অধ্যক্ষকে আটকে রাখে। 

​খবর পেয়ে দুপুরে দৌলতপুর থানার ওসি খালিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ অভিযুক্ত শিক্ষককে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা বাধা দেয় এবং তাঁকে ছিনিয়ে নিয়ে মারধরের চেষ্টা করে। এ সময় পুলিশের ওপর হামলা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে থানার ওসিসহ তিন পুলিশ সদস্য এবং স্থানীয় তিনজন আহত হন। 

দৌলতপুর থানার ওসি খালিদুর রহমান জানান, হামলায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×