ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
×
×

ফাইল ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ১২:৩৯

সিরাজগঞ্জের রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু সরকার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার তেলিজানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাপ্পু শেরপুর উপজেলার এনামুল সরকারের ছেলে। তিনি পরিবার নিয়ে তেলিজানা এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। পেশায় গাছ পরিষ্কারের কাজ করতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে তেলিজানা এলাকায় আমিনুল ইসলামের বাড়িতে নারিকেল গাছ পরিষ্কার করছিলেন পাপ্পু। এ সময় অসাবধানতাবশত তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×