ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

আ.লীগ আর আসবে না, তাদের রাজনীতি ফেসবুক আর ইউটিউবে সীমাবদ্ধ: রাশেদ খান

আ.লীগ আর আসবে না, তাদের রাজনীতি ফেসবুক আর ইউটিউবে সীমাবদ্ধ: রাশেদ খান
×
×

মাগুরা শহরের বরুণাতৈল গ্রামে জুলাই শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত শেষে কথা বলেন রাশেদ খান। ছবি: সমকাল

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ১৬:৩৩ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ | ১৬:৩৮

প্রধানমন্ত্রীর রাজনৈতিক একান্ত সহকারী রাশেদ খান বলেছেন, ডিসেম্বর অনেক আসবে। কিন্তু আওয়ামী লীগ ও শেখ হাসিনার জীবনে আর কোনোদিন ডিসেম্বর আসবে না। তাদের রাজনীতি এখন ফেসবুক আর ইউটিউবের মধ্যেই সীমাবদ্ধ। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা আর কোনোদিন দেশে ফিরতে পারবে না।

আজ শুক্রবার সকালে মাগুরা শহরের বরুণাতৈল গ্রামে জুলাই শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

আওয়ামী লীগকে ফেরাতে বিদেশি কোনো চাপ নেই জানিয়ে রাশেদ খান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা কোনো দিন বাংলার মাটিতে আসতে পারবেন না। দেশে ফিরলে ফাঁসির দড়ি যেখানে রাখা হয়েছে সেই দড়িতে ঝুলবে। 

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনা পালিয়েছে। ভারতের হাইকমিশনার প্রধানমন্ত্রী তারেক রহমানকে বারবার সফরের আমন্ত্রণ জানাচ্ছেন। ভারত শত্রুকে আশ্রয় দিয়ে মিত্রকে আমন্ত্রণ জানাচ্ছে। এতেই বোঝা যায় ভারতের অবস্থান। বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকারকে বেছে নিতে হবে। আমরা ভারতের জনগণের সঙ্গে সম্পর্ক চাই।

আরও পড়ুন

×