ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

আবু সাঈদসহ নানা মানুষের আত্মত্যাগের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটেছে: ত্রাণমন্ত্রী 

আবু সাঈদসহ নানা মানুষের আত্মত্যাগের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটেছে: ত্রাণমন্ত্রী 
×
×

ছবি: সংগৃহীত

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ০২:৩০

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শহিদ আবু সাঈদসহ জুলাই আন্দোলনে তরুণ, যুবক, বৃদ্ধ, শিশু, শিক্ষার্থী, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের আত্মত্যাগের মাধ্যমে দীর্ঘ স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। পরবর্তীতে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। 

গতকাল শুক্রবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহিদ আবু সাঈদ গেটের নির্মাণকাজের উদ্বোধন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আবু সাঈদের স্মৃতি ধরে রাখার জন্য এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে শহিদ আবু সাঈদ গেট নির্মাণ করা হচ্ছে। যারা এই বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে আসবে, যারা এই পথ দিয়ে চলাচল করবে, তারাই আবু সাঈদের গেট দেখে বুঝতে পারবে আবু সাঈদের আত্মদান কী ছিল। যে আকাঙ্ক্ষা নিয়ে আবু সাঈদসহ যারা জুলাই আন্দোলনে আত্মদান করেছে, সেই আত্মদানের প্রতি সম্মান রেখে বর্তমান সরকার গণতান্ত্রিক সমৃদ্ধ দেশ গড়ার কাজে নিয়োজিত। বিএনপি সকল স্তরের মানুষের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসাসহ অন্যান্য অতিথিবৃন্দ। 

আরও পড়ুন

×