ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী মারা গেছেন

সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী মারা গেছেন
×
×

ব্যারিস্টার আব্দুল মুন্তাকিম চৌধুরী

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ২১:৩৫

বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আব্দুল মুন্তাকিম চৌধুরী মারা গেছেন। 

শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে বার্ধক্যজনিত কারণে ৯৭ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তিনি কুলাউড়ার প্রথম নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি  ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন।   

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মেলবোর্নে বসবাস করছিলেন ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না। মেলবোর্নে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

তাঁর জামাতা, অস্ট্রেলিয়াপ্রবাসী জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

ব্যারিস্টার আব্দুল মুন্তাকিম চৌধুরীর জন্ম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুরে। তাঁর বাবা তজম্মল আলী চৌধুরী। 

১৯৭৩ সালে দেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিলেট-১৩ (কুলাউড়া-বড়লেখা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

রাজনীতির পাশাপাশি কূটনৈতিক অঙ্গনেও দায়িত্ব পালন করেন ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী। স্বাধীনতার পর জাপান ও জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পেশাগত জীবনে ব্যারিস্টার হিসেবে আইন অঙ্গনেও অবদান রাখেন।

আরও পড়ুন

×