ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

দীর্ঘদিনের জমে থাকা আবর্জনা অপসারণ

দীর্ঘদিনের জমে থাকা আবর্জনা অপসারণ
×
×

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় ফ্লাইওভারের নিচে থাকা আবর্জনা অপসারণে গতকাল শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় সমকাল

 গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ০৮:১৩

| প্রিন্ট সংস্করণ

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারের নিচে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। দীর্ঘদিন জমে থাকা আবর্জনা গতকাল শনিবার অপসারণ করে উপজেলা প্রশাসন ও পৌরসভা। 

প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসব্যাপী সারাদেশে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। এতে অংশ নেন উপজেলা প্রশাসন, শ্রীপুর পৌরসভা, বিডি ক্লিন নামে একটি সংগঠনের ৬০ জন স্বেচ্ছাসেবী, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, ফ্লাইওভারের নিচে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে পরিবেশ দূষিত হচ্ছিল। দুর্গন্ধের কারণে ওই এলাকা দিয়ে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে আবর্জনা সরানো হলেও তারা বলছেন, এ সমস্যা স্থায়ীভাবে সমাধানে প্রয়োজন নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা এবং নিয়মিত ময়লা সংগ্রহ।
অভিযানে অংশ নিয়ে গাজীপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী গত ১২ সেপ্টেম্বর তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন। এর অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে।

আরও পড়ুন

×