ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কিশোরগঞ্জে চ্যাম্পিয়ন সূর্য বালা বালিকা বিদ্যালয়

বিতর্ক শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ ঘটায়

বিতর্ক শিক্ষার্থীদের  বহুমুখী প্রতিভার  বিকাশ ঘটায়
×
×

বিএফএফ-সমকাল আয়োজিত জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে কিশোরগঞ্জ জেলায় চ্যাম্পিয়ন হয়েছে সূর্য বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। গতকাল শনিবার অনুষ্ঠান শেষে বিচারক ও অতিথিদের সঙ্গে বিতার্কিকরা সমকাল

 কিশোরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ০৮:৪৫ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ | ১২:২৫

| প্রিন্ট সংস্করণ

বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে হলে শিক্ষার্থীদের জ্ঞানজগতের নানা শাখায় বিচরণ করতে হয়। এর ফলে তাদের বহুমুখী প্রতিভার প্রকাশ ঘটে এবং নতুন নতুন দক্ষতার বিকাশ হয়। এই চর্চা শিক্ষার্থীদের ক্লাসের লেখাপড়া ও একাডেমিক ফলেও ইতিবাচক প্রভাব ফেলে। ভবিষ্যৎ জীবনের জন্য নিজেকে সুনাগরিক ও যোগ্য করে গড়ে তোলার ক্ষেত্রেও বিতর্ক প্রতিযোগিতার ভূমিকা অপরিসীম। 

গতকাল শনিবার কিশোরগঞ্জে অনুষ্ঠিত বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি এসব কথা বলেন। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে দিনব্যাপী এ প্রতিযোগিতায় জেলার আটটি দল অংশ নেয়। 

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে এবং সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের আয়োজনে ১২তম আসরের পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে রয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। 

শহরের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সূর্য বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে জেলা স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয় দল। সেরা বক্তা নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের দলনেতা আমাতুল্লাহ খাইরুম। চ্যাম্পিয়ন দলের অপর দুই সদস্য ছিলেন অহনা আহমেদ তানহা ও রায়হানা হাসান সোহা। 
সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. আব্দুল গণি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুহৃদ সমাবেশের সহসভাপতি আতিয়া হোসেন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মদ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমকাল জেলা প্রতিনিধি মোস্তফা কামাল। 

বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেন সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ ও হোসেনপুর সরকারি কলেজের শিক্ষকরা। 
অংশ নেওয়া বাকি দলগুলো হলো– সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, আরজত আতরজান উচ্চ বিদ্যালয়, আইডিয়াল স্কুল কিশোরগঞ্জ ও হয়নতনগর এইউ কামিল মাদ্রাসা। 

প্রতিযোগিতায় অংশ নেওয়া ২৪ বিতার্কিককেই সনদ দেওয়া হয়। আর ফাইনাল রাউন্ড শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে নির্ধারিত ক্রেস্ট, সেরা বক্তার ক্রেস্ট এবং প্রত্যেককে একটি করে টি-শার্ট উপহার 
দেওয়া হয়। 
 

আরও পড়ুন

×