ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠার সিদ্ধান্ত

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠার সিদ্ধান্ত
×
×

ফাইল ছবি

রাঙামাটি অফিস

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ২৩:৪৪

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ভাষাবিজ্ঞান ও পার্বত্য চট্টগ্রামের স্থানীয় ভাষা গবেষণার জন্য একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ১৫তম একাডেমিক কাউন্সিলের সভায় ইনস্টিটিউট অব লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় জনবল অনুমোদনের এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়টিতে তৃতীয় ভাষা হিসেবে চীনা ও জাপানি ভাষা শিক্ষা চালুর অনুমোদনসহ বিভিন্ন বিভাগ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন একাডেমিক কাউন্সিলের সদস প্রো-ভাইস চ্যান্সেলর ও প্রকল্প পরিচালক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও একাডেমিক কাউন্সিলের সচিব মোহাম্মদ জুনাইদ কবির; সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, প্রক্টর ও ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ফখরুদ্দিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আহমেদ ইমতিয়াজ, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোহনা বিশ্বাস, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমাসহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা।

সভায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যতের একাডেমিক পরিকল্পনা ও আনুষঙ্গিক বিষয়াদি নিয়ে আলোচনা ছাড়াও বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স প্রতিষ্ঠা; ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে বিভিন্ন ইনস্টিটিউট সেন্টার (আইওটি অ্যান্ড ন্যানো টেকনোলজি, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনস্টিটিউট অব এআই অ্যান্ড ডেটা সায়েন্স, সেন্টার ফর এআই ইন এগ্রিকালচার অ্যান্ড স্মার্ট ফার্মিং, সেন্টার ফর রোবটিকস অ্যান্ড ইন্টেলিজেন্স) খোলার প্রস্তাবনা, শর্ট টার্ম কোর্স চালু (ডেটা সায়েন্স অ্যান্ড ডেটা অ্যানালাইসিস ফর রিসার্চ, হ্যান্ড অন রিসার্চ টুলস ফর একাডেমিক রাইটিং, পাইথন ফর এআই, বিজনেস ডেটা অ্যানালিটিকস অ্যান্ড ইন্টেলিজেন্স, জনবল অনুমোদন, সান্ধ্যকালীন এমবিএ চালু, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিবিএ ও এমবিএ প্রোগ্রামের কারিকুলামসহ বিভিন্ন বিষয়ে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়। এ ছাড়া সভায় বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স প্রণয়ন করে যথাযথ পর্ষদে উপস্থাপনের সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন

×