ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ফরিদপুরের নুরুল ইসলাম হাই স্কুল

শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু হা-মীম গ্রুপের

শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু হা-মীম গ্রুপের
×
×

ফরিদপুর অফিস 

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ১৯:৫৬

ফরিদপুরের টেপাখোলা এলাকায় অবস্থিত বেসরকারি বিদ্যালয় নুরুল ইসলাম হাই স্কুলে মিড ডে মিল চালু করা হয়েছে। চরাঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য গড়ে ওঠা এই বিদ্যালয়ে প্রতিদিন দুপুরে স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা করবে স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান হা-মীম গ্রুপ।

মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মু. আবুল হাশেম। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের কনসালট্যান্ট ড. উলফাত হোসেন ও জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক সালাহউদ্দিন আহমেদ শামীম।

হা-মীম গ্রুপের এই প্রচেষ্টা শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এবং শিক্ষার প্রতি অধিক মনোযোগী হতে সহায়তা করবে বলে মত প্রকাশ করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম রোকেয়া বেগমসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অভিভাবকরা পদ্মা নদীর চরাঞ্চলের দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন

×