ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, আহত ১

সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, আহত ১
×
×

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ০২:৩৫

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে আরেক যুবক গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে সাদ্দামের অফিসের সামনে এ ঘটনা ঘটে। কারা, কেন দুই যুবককে গুলি করল, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। 

নিহত তারেক হোসেন বাপ্পি সীতাকুণ্ডের মধ্যম মাহদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মৃত আলী আহমদ এবং মায়ের নাম জমিলা খাতুন। আহত তাফসির আলম শাওন একই থানার বাড়বকুণ্ডের অলিনগর এলাকার ইউসুফের নতুন বাড়ির বাসিন্দা। তার বাবার নাম ইউসুফ।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, সীতাকুণ্ডে গুলিবিদ্ধ দুজনকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন। অপর আহত তাফসির আলম শাওনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানাতে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

আরও পড়ুন

×