ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

‎সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

‎সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু
×
×

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ০৩:৫১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু হয়েছে। একে একে প্রাণ হারিয়েছেন দুর্ঘটনায় দগ্ধ দুই পরিবারের চার সদস্য। সর্বশেষ গতকাল শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুর্ঘটনাকবলিত বাড়ির তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) রনি। এর আগে গত বৃহস্পতিবার ভোরে মারা যান শরীফ ও তার স্ত্রী রোজিনা। একই দিন সকালে মারা যান রোজিনার ভাই রিয়াজ।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চিকিৎসক সুলতান মাহমুদ শিকদারের তথ্য অনুযায়ী, বিস্ফোরণে রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরীফের ৪০ শতাংশ, রিয়াজের ৪০ শতাংশ ও রনির ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

গত শনিবার সোনারগাঁয়ের কাঁচপুরের সোনাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে চারজন দগ্ধ হন।

আরও পড়ুন

×