ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কিশোর গ্যাং সদস্যদের ঝুলিয়ে পেটাতে বললেন চিফ হুইপ

কিশোর গ্যাং সদস্যদের ঝুলিয়ে পেটাতে বললেন চিফ হুইপ
×
×

নূরুল ইসলাম মনি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ০৭:৫৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ১০:১৮

| প্রিন্ট সংস্করণ

বরগুনার পাথরঘাটা উপজেলায় কিশোর গ্যাং সদস্যদের ঝুলিয়ে পেটানোর নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, ‘পাথরঘাটায় কোনো চাঁদাবাজ, দখলদারিত্ব, পুলিশ ও কোস্টগার্ডের দালাল এবং অনলাইন জুয়াড়ি থাকবে না। দুই মাসের মধ্যে এগুলো নির্মূল না করতে পারলে ওসিকে পাথরঘাটা থানা ছেড়ে চলে যেতে হবে।’

গতকাল শুক্রবার পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন চিফ হুইপ। সভায় পাথরঘাটা থানার ওসি আব্দুল আলীম উপস্থিত ছিলেন।

নূরুল ইসলাম মনি বলেন, ‘চাঁদাবাজি করে যারা খাবেন, চাঁদাবাজির কোনো জায়গা পাথরঘাটায় নেই। ওসি সাহেব, আপনাকে আমি এখানে বললাম, চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন, না হয় চাঁদাবাজ থাকবে। সন্ত্রাসী আর দখলবাজ পাথরঘাটায় থাকতে পারবে না।’
সভায় উপস্থিত সবার উদ্দেশে চিফ হুইপ বলেন, ‘আমার নাম নিয়ে যদি কেউ দখলবাজি করে, আমি টেলিফোন ধরতে পারি না, আপনারা আমাকে মেসেজ দিয়ে রাখবেন। কোস্টগার্ডের সোর্স যারা আছেন তারা সাবধান হইয়েন। প্রয়োজন হলে আমি সবাইকে গ্রেপ্তার করাব। তারা থানায়ও দালালি শুরু করেছেন, থানায় দালালি বন্ধ কইরেন।’
 

আরও পড়ুন

×