ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে ভারতীয় উপ-হাইকমিশনার

সোনারগাঁয়ে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে ভারতীয় উপ-হাইকমিশনার
×
×

ভারতের উপ-হাইকমিশনার শ্রী পবন কুমার বাধে। ছবি: সমকাল

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ১৬:১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্গাপূজার সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার শ্রী পবন কুমার বাধে। শনিবার বেলা ১২টার দিকে তিনি পরিবারের সদস্যদের নিয়ে উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি শ্রীশ্রী দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মণ্ডপের মালিক অমল পোদ্দার (সিআইপি), পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি প্রদীপ পোদ্দার, সাধারণ সম্পাদক বাদল পোদ্দার, পানাম গ্রুপের সিনিয়র জিএম (অ্যাডমিন ও এইচআর) আতিকুল ইসলাম এবং মণ্ডপের ভক্তরা।

পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি শ্রীশ্রী দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির সভাপতি প্রদীপ পোদ্দার বলেন, ভারতীয় উপ-হাইকমিশনার মণ্ডপ পরিদর্শনে এসেছেন। তবে এটি তার ব্যক্তিগত নাকি সরকারি সফর, তা জানিনা।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, উপ-হাইকমিশনার আসার আগমুহূর্ত থেকেই নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মণ্ডপের আশপাশে অবস্থান নেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, উপ-হাইকমিশনার পরিবারের সদস্যদের নিয়ে ব্যক্তিগত সফরে এসেছেন। এ সময় তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এটি কোনো সরকারি সফর ছিল না।

আরও পড়ুন

×