ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা
×
×

রিসোর্টের মালিক তানভীর ও ম্যানেজার সুমন। ছবি: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ১৩:১৭

কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভসংলগ্ন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় রিসোর্টের মালিক তানভীর, ম্যানেজার সুমনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় আটক ম্যানেজার সুমনকে মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

শনিবার রাতে উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।

ওসি জানান, শনিবার বিকেলে আটক রিসোর্টের ম্যানেজার সুমনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে মামলায় ঠিক কাদের আসামি করা হয়েছে, তা পরে জানানো হবে।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং এ ঘটনায় কোনো ধরনের অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসনের গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি কাজ করছে।

 

 

আরও পড়ুন

×