ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সিলেটে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে ‘উদ্যোক্তা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে ‘উদ্যোক্তা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত
×
×

ছবি: আয়োজকদের সৌজন্যে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ০০:৩৯

উদ্যোক্তাদের অবদানকে স্বীকৃতি প্রদান, এমএসএমই গ্রাহকদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধিতে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘উদ্যোক্তা উৎসব সিলেট ২০২৬’। ট্রাস্ট ব্যাংক পিএলসির উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্ট ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এসএমই ডিভিশনের প্রধান সাদাত আহমেদ খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের পরিচালক (সুপারভিশন) নওশাদ মোস্তফা এবং এসএমইএসপিডি বিভাগের অতিরিক্ত পরিচালক সুধাংশু রঞ্জন দেব।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন শাখার এমএসএমই ও করপোরেট গ্রাহকরা অংশগ্রহণ করেন। ব্যবসায়িক সাফল্য, ব্যাংকের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক এবং নিজ নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে নির্বাচিত গ্রাহকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া কয়েকজন সফল গ্রাহকের সাফল্যের গল্প নিয়ে একটি ভিডিওচিত্রও প্রদর্শন করা হয়।

ট্রাস্ট ব্যাংক পিএলসি উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের বিকাশ এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধিতে সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ বলে অনুষ্ঠানে জানানো হয়। গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকটি অবদান রাখছে। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি।  

আরও পড়ুন

×