ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আমলাতান্ত্রিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় যেন গাফিলতি না হয়: নাহিদ

আমলাতান্ত্রিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় যেন গাফিলতি না হয়: নাহিদ
×
×

ছবি- সমকাল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ | ০১:৪১ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ | ০১:৪৩

প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় যাতে গাফিলতি না হয় সেদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, এই সরকার জুলাই গণঅভ্যুত্থানের ফসল। এ নির্বাচন সম্ভব হয়েছে, সরকারের ক্ষমতায় যাওয়া সম্ভব হয়েছে, এই হাজারো মানুষের জীবনদান, তাদের অঙ্গদান, পঙ্গুত্বের কারণে। রাজনীতিসহ সব কিছুর উর্ধ্বে গিয়ে যাতে এই আহত ভাইবোনদের প্রতি সরকারের দৃষ্টি থাকে এবং কোন প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতায় তাদের এই চিকিৎসা গাফিলতি না হয়।

মঙ্গলবার  রাত সাড়ে ৮টায় গাজীপুরের শ্রীপুরের বেড়াইদেরচালায় জুলাই আন্দোলনে স্থায়ী পঙ্গুত্ব বরণ করা মো. বাপ্পিকে দেখতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা করেন।

তিনি আরও বলেন, আর্থিক সহযোগিতা, তাদের পুনর্বাসন, তাদের পরিবারের সহযোগিতা, সামজিক ও রাজনৈতিক ভাবে সুরক্ষার প্রয়োজন। তবে একটা দলের পক্ষের যতটা সম্ভব, সরকারের পক্ষে অনেক বেশি সম্ভব। অনেক কিছু অন্তবর্তীকালীন সরকারের সময়ই করা হয়েছে। সরকারের শুধু সেগুলো দেখভাল করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় উত্তরের সাংগঠনিক সম্পাদক সাইদুল্লাহ হায়দার, সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নাবিলা তাসনিদ, নির্বাহী কমিটির সদস্য আলী নাসের খান প্রমুখ।

আরও পড়ুন

×