ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ছুরিকাঘাতে শ্রমিকের মৃত্যু

ছুরিকাঘাতে শ্রমিকের মৃত্যু
×
×

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ০৮:৪৬

| প্রিন্ট সংস্করণ

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক শীল (৩৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নগরের গাছা থানার বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ তাঁর মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

নিহত কার্তিক শীল গাজীপুরের কুনিয়া পাঁচর চৌধুরী মার্কেট এলাকার সুশীল চন্দ্র শীলের ছেলে। তিনি ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল নামে একটি তৈরি পোশাক কারখানার ফিনিশিং বিভাগের শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানান, কারখানায় কাজ শেষে কুনিয়া তারগাছ এলাকার অফিস থেকে হেঁটে পাশের ভাড়া বাসায় যাচ্ছিলেন কার্তিক শীল। পথে শাহরিয়ার গার্মেন্টসের গলিতে ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গাছা থানার ওসি গোলাম রব্বানী বলেন, ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা কার্তিক শীলের কাছ থেকে মালপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। নিহত কার্তিকের বাঁ উরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
 

আরও পড়ুন

×